× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ মুহূর্তের জোড়া গোলে চেলসির রোমাঞ্চকর জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫০ এএম

গোল করার পর এনজো ফার্নান্দেজ। ছবি : এক্স

গোল করার পর এনজো ফার্নান্দেজ। ছবি : এক্স

প্রতিপক্ষের মাঠে আরও একবার হারার শঙ্কা জাগায় চেলসি। যদিও সোমবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামার আগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছিল ব্লুজরা। জয়ের ধারা লন্ডন ডার্বিতে ধরে রাখতে পারবে না বলেই শঙ্কা উঠেছিল। তবে শেষ মুহূর্তের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ে চেলসি। বিরতির পর ৪৭তম মিনিটে দলকে সমতায় ফেরান কনর গ্ল্যাহগার। এরপর যোগ করা সময়ের এক মিনিটের মাথায় খেলায় নিজের দ্বিতীয় গোল করে দলের লিড বাড়িয়ে দেন ২৪ বছর বয়সি ইংলিশ তারকা। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে চেলসির জয় নিশ্চিত করেন এনজো ফার্নান্দেজ।

সোমবার রাতে প্রিমিয়ার লিগের খেলায় সেলহার্স্ট মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে ক্রিস্টাল প্যালেসেরে বিপক্ষে  টানা ১৭ লিগ ম্যাচে অপরাজিত থাকল উত্তর লন্ডনের দলটি। 

এ জয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে উঠে এলো পচেত্তিনোর দল। ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট চেলসির। ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমেছে ক্রিস্টাল প্যালেস। ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে তিনে আছে আর্সেনাল।

এর আগে ক্রিস্টাল প্যালেসের মাঠে লড়তে নেমে প্রথমার্ধে পিছিয়ে পড়ে চেলসি। ম্যাচের ৩০ মিনিটে গোল হজম করে ব্লুজরা। কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লেরমা প্যালেসকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির আগে সেই গোল পরিশোধ করতে পারেননি পচেত্তিনোর শিষ্যরা। অথচ ৭৭ শতাংশ বলের দখল রেখেছিল চেলসি।

দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই সমতায় ফিরে আসে চেলসি। দিনে দিনে বিরতির পর মাঠে নেমে গোল করা যেন অভ্যাসে পরিণত হচ্ছে নীল শিবিরের। ৪৭ মিনিটে ব্লুজদের সমতায় ফেরান মিডফিল্ডার কনর গালাগার। নির্ধারিত ৯০ মিনিট শেষেও ম্যাচের ফলাফল ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময়ের আরও ২টি গোলে জয় পায় চেলসি।

ক্রিস্টাল প্যালেসের জালে ৯১ মিনিটে বল জড়ান ইংলিশ তারকা গালাগার। চতুর্থ মিনিটের মাথায় এবার লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এতে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা