প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৯ পিএম
দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার
জাতীয় অ্যাথলেটিকসের মূল ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে আবারও সেরা হয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। শুক্রবার ইলেকট্রনিকস টাইমিংয়ে ১০.৩৬ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী ইমরানুর দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন।
আর ১২.১১ সেকেন্ডে দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন। খেতাবের সংখ্যা হিসাব করলে শিরিনের ১৫তম ও ইমরানুরের চতুর্থ পদক পেলেন।
দেশের অ্যাথলেটিকসে টাইমিংয়ের উন্নতি হয়েছে ইমরানুর ও শিরিনের। ২০২২ সালে সবশেষ আসরে ইমরানুরের ১০.৪৯ ও শিরিনের টাইমিং ছিল ১২.২০ সেকেন্ড।
তবে আন্তর্জাতিক আসরের তুলনায় সময় বেশি নিয়ে ফেলেছেন ইমরানুর। গত বছর লন্ডনের এক আসরে ইমরানুর সময় নিয়েছিলেন ১০.১১ সেকেন্ড। শিরিনের আন্তর্জাতিক সেরা টাইমিং খুব একটা ভাল নয়।