× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারের পর তারকা হারানোর শঙ্কায় ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৫৭ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১১:১৪ এএম

জাদেজাকে নিয়ে শঙ্কায় রাহুল। ছবি : সংগৃহীত

জাদেজাকে নিয়ে শঙ্কায় রাহুল। ছবি : সংগৃহীত

হায়দরাবাদ টেস্টে হারটাই মেনে নিতে পারছে না ভারত। তার ওপর বড় শঙ্কা হিসেবে যোগ হয়েছে রবীন্দ্র জাদেজার ইনজুরি। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে পারেন তারকা ক্রিকেটার।

ভারতের প্রথম ইনিংসে ৮৭ রান করে জাদেজা ছিলেন সর্বোচ্চ স্কোরার। বল হাতে দুই ইনিংস মিলিয়ে পান ৫ উইকেট। টেস্টের চতুর্থ দিনে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। ব্যাটিংয়ের সময় এ অলরাউন্ডারকে অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘জাদেজার বিষয়টা আমরা দেখব। আমি এখনও ফিজিওর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। আমি ফিরে যাওয়ার পর তার সঙ্গে কথা বলব এবং দেখব কী হয়।’

স্পিনের নাকি বাজবল—এমন সমীকরণের টেস্টে শুরু থেকেই পিছিয়ে ছিল ইংল্যান্ড। চার দিনের খেলাটিকে কয়েক শব্দে লিখতে গেলে অনেকটা এমন হবে—টস জিতে ব্যাটিং নেওয়া পোপ-বেয়ারস্টোদের স্পিনে নাকানিচুবানি।

ভারতের রানপাহাড় গড়া এবং আরেকবার অশ্বিনদের স্পিনতোপে পড়া। এখানে যদিও ‍দৃশ্যপটে ভিন্ন চরিত্র ধারণ করেছেন কাঁধের চোটে কদিন আগেও ব্রাত্য হয়ে থাকা পোপ।

আগের ইনিংসে তড়িঘড়ি করে আউট হওয়া ব্যাটারের ব্যাটে ১৯৬ রানের ইনিংস। তাতেই ১৯০ রানের লিড নিয়েও ভারতের সামনে ২৩১ রানের লক্ষ্য; যা পেরোতে গিয়ে হার্টলির নির্দয় স্পিনের মুখে পড়ে হেরে বসেছেন রোহিত শর্মারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা