× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ২০২৪

বরিশালে কাইল মায়ার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৫:২৮ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৫:৫৭ পিএম

বরিশালে কাইল মায়ার্স

বিপিএলের দশম আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের ভিড় ফরচুন বরিশালে। পঞ্চপাণ্ডবের তিনজনই শিরোপাপ্রত্যাশী দলটিতে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আছেন বরিশালের। আছেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফউদ্দিন। বিদেশিদের মধ্যে আছেন ইব্রাহিম জাদরান, ফখর জামান ও শোয়েব মালিক।

ব্যাটিং লাইনআপ আরও সমৃদ্ধশালী করতে এবার ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার কাইল মায়ার্সকে দলে ভেড়াল বরিশাল। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি থেকে তিনি বরিশালের হয়ে মাঠে নামবেন। 

টি-টোয়েন্টিতে কাইল মায়ার্স ১৩৫ ইনিংসে ২ হাজার ৫৪২ রান করেছেন। ২১ গড় আর ১২৮ স্ট্রাইকরেট। বল হাতে ৭৪ ইনিংসে পেয়েছেন ৩১ উইকেট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা