× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

নাহিদুল-ফাহিমের আগুনে বোলিংয়ে অলআউট চট্টগ্রাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২০:২০ পিএম

নাহিদুল-ফাহিমের আগুনে বোলিংয়ে অলআউট চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দুরন্ত সূচনা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে হোঁচট খেয়েছে বন্দর নগরীর দলটি। 


আজ শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিজেট স্টেডিয়ামে নাহিদুল ইসলাম ও পাকিস্তানি ফাহিম আশরাফের আগুনে বোলিংয়ে ১৯.৫ ওভারে ১২১ রানে গুটিয়ে গেছে চ্যালেঞ্জার্স বাহিনী। বল হাতে ১২ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেন নাহিদুল। আর ২০ রানে ৩ উইকেট নেন ফাহিম। 


টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানের মধ্যে আভিস্কা ফার্নান্দো ও ইমরানউজ্জামানকে হারায় চট্টগ্রাম। অফস্পিনার নাহিদুল ইসলামের বোলিংয়ের সামনে উড়ে যায় চ্যালেঞ্জার্সের টপঅর্ডার। চতুর্থ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসকে ৩টি চার ও একটি ছক্কা হাঁকান ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু পরের ওভারে নাহিদুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ফেরেন ১৩ বলে ১৯ রান করা এই বাঁহাতি ওপেনার।


৩২ রানে ৩ উইকেট হারানো বন্দর নগরীর দলটিকে টানার চেষ্টায় ছিল দিপু ও নজিবুল্লাহ। কিন্তু গতরাতে শতরানের জুটি গড়লেও আজ ব্যর্থ হয়েছেন দুজন। নাসুম আহমেদের বলে ৬ রানে বিদায় নেন শাহাদাত দিপু। ২ রানে আউট হয়ে ফেরেন চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। ব্যাক্তিগত স্পেলের শেষ ওভারে সর্বোচ্চ ২৩ রান করা আফগানিস্তানের নজিবুল্লাহকে প্যাভিলিয়নে ফেরান নাহিদুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা