× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লড়াই করতে প্রস্তুত মোসাদ্দেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৮ পিএম

লড়াই করতে প্রস্তুত মোসাদ্দেক

চার-ছক্কার গেম বিপিএল। বেন কাটিং ঝড়ের আভাস দিয়েছেন গতকালই। ঝড়ের শুরুটা বর্তাবে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপর। বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেতৃত্বস্থানীয় দল দুটি। তবে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক মনে করেন, চার-ছক্কা ওয়েদারের ওপর নির্ভর করছে। আজকে যেমন পরিবেশ ভালো, আগামী দিন এমনটা থাকলে চার-ছক্কা দেখা যাবে। 

দুর্দান্ত ঢাকার টিম লিস্ট দেখলে মনে হয় যেন এটি শ্রীলঙ্কান টিম। দলের বেশিরভাগই শ্রীলঙ্কান প্লেয়ার। এ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘এ নিয়ে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। আসলে সবারই টিম নিয়ে প্ল্যান থাকে। তারা সে অনুযায়ী প্ল্যান করেছে। এখানে বাজেটের একটা ব্যাপার থাকে। আমাদের যা আছে তা নিয়ে লড়াই করতে প্রস্তুত।’

দেশসেরা দুই পেসার তাসকিন-শরিফুল দুর্দান্ত ঢাকা টিমে। এটি দলকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে কি না, এ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘তাসকিন ন্যাশনাল টিমের পেস ইউনিট ভালোভাবেই সামলাচ্ছেন। শরিফুলও আছেন। এটা ভালো লাগা কাজ করে। ওদের ওপর আলাদা আশা সবার। আপনি কনফিডেন্ট থাকবেন যেকোনো দিন যে কাউকে হারানোর ক্ষমতা রাখে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা