× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেকেনবাওয়ারের চলে যাওয়া আজ রাতের সবচেয়ে বড় ধাক্কা

রুবেল রেহান

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ০০:২১ এএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১১:৩১ এএম

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি : সংগৃহীত

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি : সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর বেঁচে নেই। ফুটবলে মাত্র তিনজন কিংবদন্তি একই সঙ্গে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তাদের মধ্যে বেকেনবাওয়ার একজন। ৭৮ বছর বয়সে তিনি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

কিংবদন্তি বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়। জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি তার মৃত্যুতে বলেছে, ‘আজ রাতে একটি নক্ষত্রের পতন হলো। এ রাতে তার মৃত্যুর সংবাদ সবচেয়ে বড় ধাক্কা। তিনি জার্মানিতে বিশ্বকাপ এনেছেন। এ খেলাটির ইতিহাসে তিনি সত্যিকারের নায়ক। তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’

বিশ্বকাপ শিরোপা হাতে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি : সংগৃহীত

কাইজার (সম্রাট) হিসেবে পরিচিত এই ফুটবলার পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপার স্বাদ নেন। জার্মানির হয়ে সব মিলিয়ে ১০৪ ম্যাচ খেলেছেন তিনি।

বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭০-এর দশকে টানা তিনটি ইউরোপিয়ান কাপ জেতেন বেকেনবাওয়ার। তার সময়ের এমনকি সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি পেয়েছেন বেকেনবাওয়ার।

১৯৮৮ সালে ইতালির বিপক্ষে পশ্চিম জার্মানির ম্যাচে দলের ম্যানেজার হিসেবে ডাগআউটে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি : সংগৃহীত

বেকেনবাওয়ারের মৃত্যুতে জার্মানির এফএ প্রেসিডেন্ট বার্ন নিউয়েনডর্ফ বলেছেন, ‘আমরা তার অর্জনকে সম্মান এবং কৃতজ্ঞতার সঙ্গে মনে করব। তার প্রয়াণে আমরা একজন অনন্য ফুটবলার এবং একজন প্রিয় ব্যক্তিকে হারালাম।’

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, ‘আমার কাছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জার্মান ইতিহাসের সেরা ফুটবলার ছিলেন। তিনি খেলাটিকে অন্য রূপ দিয়েছেন। তার এ ভূমিকা এবং বলের সঙ্গে বন্ধুত্ব তাকে একজন অসাধারণ মানুষ করেছে। একজন ফুটবলার হিসেবে এবং পরে একজন কোচ হিসেবেও তিনি দুর্দান্ত ছিলেন। তিনি এমন একজন লোক ছিলেন যে কোনো একটি ঘরে প্রবেশ করলে ঘরটি আলোকিত হয়ে ওঠে। যে কারণে তিনি ঠিকই “জার্মান ফুটবলের আলোক চিত্র” উপাধি অর্জন করেছিলেন। আমি কৃতজ্ঞ এবং গর্বিত যে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তাকে ভালোবেসে মনে রাখব।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা