× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদা পোশাক তুলে রাখলেন ক্লাসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম

সাদা পোশাক তুলে রাখলেন ক্লাসেন

ডিন এলগারের পর এবার টেস্টকে বিদায় জানালেন হেনরিখ ক্লাসেন। ২০১৯ সালে সাদা পোশাকে ডেব্যু হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ব্যাটার মাত্র চারটি ম্যাচ খেলেছেন।  সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ম্যাচ খেলেছিলেন ।

ভারতের বিপক্ষে ক্লাসেনের বদলে কাইল ভেরিয়েন্নেকে স্কোয়াডে ভেড়ান সুকরি কনর‌্যাড। স্কোয়াড ঘোষণার সময় কোচ বলেছিলেন,  বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে টেস্টে দেখা যেতে পারে ক্লাসেনকে। কিন্তু হুট করেই তিনি অবসরের ঘোষণা দেন। অবসরের কারণ খোলাসা করেননি ক্লাসেন।  তবে এক বিবৃতিতে বলেছেন, ‘কয়েকটি নির্ঘুম রাত পার করার পর ভাবছিলাম, আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটের প্রিয় ফরম্যাট এটা।’

আরও যোগ করেন, ‘মাঠে ও মাঠের বাইরের যুদ্ধ আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। অসাধারণ যাত্রা ছিল এটা এবং আমি খুশি যে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমার ব্যাগি টেস্ট ক্যাপ সবচেয়ে অমূল্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা