× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ স্বর্ণার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ২১:১০ পিএম

র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ স্বর্ণার

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। স্মরণীয় জয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা খাতুন ও রাবেয়া খানদের। বড়োসড়ো লাফ দিয়েছেন স্পিনার স্বর্ণা। ৪৬ ধাপ এগিয়েছেন তিনি। লেগ স্পিনার রাবেয়া খানও এগিয়েছেন ৫ ধাপ। ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানার। 

বুধবার আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বড় চমক ছিলেন স্বর্ণা। ১৫১ নম্বর থেকে ৪৬ ধাপ এগিয়ে ১০৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ২৯৭। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে স্বর্ণা এগিয়েছেন ৩৮ ধাপ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে রাবেয়া ৫ ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন মুর্শিদা। ২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক জ্যোতি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে এসেছেন ফাহিমা খাতুন। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার ও বোলার ইংল্যান্ডের। ব্যাটিংয়ে এক নম্বরে ন্যাট সাইভার-ব্রান্ট ও বোলিংয়ে সোফি একলস্টোন। সেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার মারিজান ক্যাপ।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা