× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিনিকে রোনালদোর উপহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২১:০২ পিএম

ভিনিকে রোনালদোর উপহার

ক্রিশ্চিয়ানো রোনালদোর পাঁড় ভক্ত ভিনিসিয়ুস জুনিয়র। বেশ কবার গোল করে সিআরসেভেনের মতো উদযাপনে মেতেছিলেন। রিয়াল মাদ্রিদে তার সঙ্গে খেলতে না পারার আক্ষেপও ছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গণমাধ্যমেও রাখঢাক না রেখে বলেছিলেন ‘আইডল’ রোনালদোর নাম। সেই গুরুর কাছ থেকেই উপহার পেয়েছেন ভিনি।

লিচেনস্টেনের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে জয়ের পর রোনালদো নিজের জার্সিটি ভিনির জন্য পাঠিয়ে দেন। পুরস্কার পেয়ে যারপরনাই খুশি ব্রাজিলিয়ান তারকা। সেটির ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন ভিনিসিয়ুস। 

রোনালদোর জাতীয় দলের জার্সি পেয়ে তার প্রতি ভিনির ভালোলাগার মাত্রা আরও বেড়েছে। শনিবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের মোবাইল গ্যালারির ১০টি ছবি শেয়ার করেন ভিনি। তার নিচে ক্যাপশন লেখেন, ‘আমার গ্যালারির ছোট্ট একটি ভ্রমণ।’ ১০টি ছবির একটি ছিল রোনালদোর উপহার দেওয়া জার্সিটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা