× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর পর ঢাকা সফরে কলকাতার মোহনবাগান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ০০:০০ এএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ০০:০১ এএম

ছয় বছর পর ঢাকা সফরে কলকাতার মোহনবাগান

আজ রবিবার ঢাকায় পা রেখেছেন মোহনবাগানের ফুটবলাররা। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটির লক্ষ্য এবার এএফসি কাপের গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচ। এর আগে ২০১৭ এএফসি কাপে আবাহনীর বিপক্ষে খেলতে ঢাকায় এসেছিল ভারতের জনপ্রিয় ফুটবল ক্লাবটি। মাঝে কেটে গেছে ছয়টি বছর। এবার মোহনবাগানের মাঠের শত্রু বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস।

ঢাকায় এসে মোহনবাগানের ফুটবলাররা মুগ্ধ প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের উষ্ণ আতিথেয়তায়। বিমানবন্দরেই তাদের ফুলেল অভ্যর্থনা জানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা দলটি। সঙ্গে মোহনবাগান টিমের সবাই পেয়েছেন ক্লাবটির উত্তরীয়ও।

সফরকারী ক্লাবগুলোকে ঠিক এভাবেই বরণ করে নেয় বসুন্ধরা কিংস। কিন্তু বসুন্ধরা কিংসের ফুটবলার ভারতে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে এলেও তেমন কিছুই পাননি।

খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে ৩৯ জনের প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে এসেছে মোহনবাগান। আজ অনুশীলন করেনি ভারতের ক্লাবটি। তাদের সময় কেটেছে বিশ্রামে। আগামীকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় এক ঘণ্টার মতো অনুশীলন করবে অতিথি দলটি।

তার আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন দুদলের কোচ-অধিনায়ক। এ লড়াই সামনে রেখে ইতোমধ্যে চাইনিজ ম্যাচ কমিশনার ঢাকায় এসেছেন। রেফারিদের আজ রাতেই আসার কথা রয়েছে।

তিন ম্যাচ খেলে মোহনবাগান ৭ পয়েন্টের পুঁজি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। এই গ্রুপ থেকে মাত্র একটি দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে।

পরের রাউন্ডে নিজেদের নাম লিখতে হলে ৪ পয়েন্ট পাওয়া বসুন্ধরা কিংসকে এই ম্যাচ যে করেই হোক জিততেই হবে। মঙ্গলবার ড্র করলেও সুযোগ জিইয়ে থাকবে। তবে সেক্ষেত্রে করতে হবে অন্য দলের কাছে মোহনবাগানের হারের প্রত্যাশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা