× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষের গোলে বার্সেলোনার কষ্টার্জিত জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম

শেষের গোলে বার্সেলোনার কষ্টার্জিত জয়

রোনাল্ড আরাউজোর শেষ মুহূর্তের গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবার রাতে ১-০ গোলের জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা। যোগ করা সময়ে (৯২ মিনিট) হেড থেকে বল জালে জড়ান উরুগুইয়ান এই স্ট্রাইকার। তবে জয়ের কৃতিত্ব পেতে পারেন বার্সেলোনার অধিনায়ক মার্ক অ্যান্দ্রে স্টেনগান। বেশ কয়েকটি সেভ করে গোলপোস্ট অক্ষত রেখেছেন জার্মান এই গোলরক্ষক।

ম্যাচের শুরু থেকে বার্সাকে আক্রমণের ওপর আক্রমণ করে কোণঠাসা করে রাখে সোসিয়েদাদ। তিন মিনিটের মধ্যে লিড নিতে পারত সোসিয়েদাদ। লেফট উইঙ্গার অ্যান্ডার ব্যারেনটক্সিয়ার নেওয়া জোরালো শটটি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। ক্ষানিক পরেই বার্সা খেলোয়াড়দের ভুল পাস থেকে ডি বক্সে বল পেয়ে যান সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওরিয়াজাবেল। এবার স্টেনগানেন জন্য পরীক্ষাটা ছিল আরও কঠিন। ওরিয়াজাবেলের সামনে কেবল একা দাঁড়িয়ে তিনি। এবারও তিনি ঠেকিয়ে দেন স্প্যানিশ ফরওয়ার্ডের নেওয়া শটটি। 

স্টেনগানকে পরীক্ষা দিতে হয়েছে ১৫ মিনিটের মাথায় আরও একবার। গোলের একদম কাছ থেকে নেওয়া সোসিয়েদাদের রাইট উইঙ্গার কুবোর শটটি পা দিয়ে রক্ষা করেন বার্সা গোলরক্ষক। ম্যাচে এরকম একাধিক সেভ করে মূলত বার্সার জয়ের নায়ক হয়েছেন তিনিই। 

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় বার্সেলোনা। শেষ পর্যন্ত বক্সের সামনে থেকে গুন্ডগানের উড়িয়ে দেওয়া বল পেয়ে সহজেই লক্ষ্য ছেদ করেন আরাউজো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা