× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই পান্ডিয়াকে পাচ্ছে না ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২০:১৭ পিএম

শিগগিরই পান্ডিয়াকে পাচ্ছে না ভারত

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা ভারতীয় অলরাউন্ডার এখনও সুস্থ হয়ে ওঠেননি। যে কারণে ভারতের পরবর্তী দুই ম্যাচে দেখা যাবে না তাকে।

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পর থেকেই সাইড লাইনে পান্ডিয়া। ক্রিকইনফো জানিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে দ্রুত ফেরানোর ঝুঁকি নিতে চায় না। আর সেটা হতে পারে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। অর্থাৎ ১২ নভেম্বর নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। তবে এর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফেরা হবে না তার। 

২৯ অক্টোবর ইংল্যান্ড ম্যাচে পান্ডিয়ার ফেরার কথা ছিল। কিন্তু লিগামেন্ট ইনজুরিতে সেই ম্যাচেও তার খেলা হয়নি। তার অনুপস্থিতি ভারতের কম্বিনেশনে ভালোভাবেই প্রভাব ফেলেছে। সেই ঘাটতি পুষিয়ে নিতে একদিকে সূর্যকুমার যাদবকে খেলানো হচ্ছে, আরেক দিকে শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ শামিকে খেলিয়েছে। ওই ম্যাচে সূর্য ২ রানে রানআউট হলেও শামি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে নেন ৫ উইকেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা