ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১৭:১৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম
সুপার টুয়েলভে যেতে দুই দেলের সামনেই একই চ্যালেঞ্জ ছিল তা হলো জয়। হারলেই বাতিল। সমীকরণটা ঠিক এমনই ছিল। টিকে থাকা আর ছিটকে যাওয়ার চিন্তা মাথায় নিয়ে শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে ১৩৩ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ড।
লক্ষ্য বড় না হলেও সাবধানী খেলায় ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে জিম্বাবুয়ে। এই জয় পেতে স্কটিশদের খরচ করতে হয়েছে ৫ উইকেট। ফল ৫ উইকেটে জয়।
ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আরভিনদের জয়ের নায়ক সিকান্দার রাজা। ২৩ বল খেলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় তার রান ৪০। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে স্কটল্যান্ড। ২৪ রান তুলতে ২ উইকেট হারায় দলটি। মাইকেল জোনস ৪ আর ম্যাথিউ ক্রস ১ রানে ফেরেন সাজঘরে। এরপর রিচি বেরিংটনকে নিয়ে ৩২ বলে ৪০ রানের জুটি গড়েন জর্জ মানসি।
অধিনায়ক বেরিংটন ধীরে গতির ব্যাটিংয়ে ১৫ বলে ১৩ রান করে আউট হন। একপ্রান্ত আগলে রেখে ছিলেন মানসি। তবে ১৭তম ওভারের প্রথম বলে এনগারাভাকে মারতে ক্যাচ হন তিনি। ৫১ বলে তার সংগ্রহ ৫৪ রান। এ ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি।
এরপর ৯ বলে ১২ রান করার পর মুজারবানির বলে বোল্ড হন মাইকেল লিস্ক। কলাম ম্যাকলয়েড শেষ ওভারে আউট হন ২৬ বলে ২৫ রান করে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে তেন্দাই চাতরা ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন রিচার্ড এনগারাভা।
প্রবা/আরএম/এমআই