× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ২১:৫৯ পিএম

র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি বাংলাদেশের

দেশের ফুটবলে বইছে সুসময়ের হাওয়া। হাভিয়ের কাবরেরার অধীনে এ যেন এক অন্যরকম বাংলাদেশ। গত সপ্তাহে বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয়ে প্রিলিমিনারি রাউন্ড নিশ্চিতের পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের।

 বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অক্টোবরের র‌্যাঙ্কিং প্রকাশ করে। সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯ থেকে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩তম। বেড়েছে ১৮.৩৭ পয়েন্ট। ১৮৯ নম্বরে থাকাকালীন বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪.২৩। বর্তমান পয়েন্ট ৯১২.৬।

আগামী ১৭ নভেম্বর বিশ্বকাপের প্রিলিমিনারি বাছাই রাউন্ড দুইয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। বসুন্ধরা কিংস থেকে নিষেধাজ্ঞা থাকায় ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক আনিসুর রহমান জিকো অস্ট্রেলিয়া ম্যাচে সুযোগ পাবেন না। সবশেষ ম্যাচে কার্ড দেখে মাঠ ছাড়ায় সোহেল রানাও মিস করবেন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ।

এশিয়ান দেশগুলোর মধ্যে শীর্ষে জাপান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮তম। মধ্যপ্রাচ্যের দেশ ইরানের অবস্থান ২১তম। দক্ষিণ কোরিয়া ২৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১০২তম স্থান নিয়ে সবার আগে ভারত।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স। ব্রাজিল তিন নম্বরে এবং ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা