× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামির কাছে সবার আগে দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৯:২৪ পিএম

শামির কাছে সবার আগে দল

বিশ্বকাপে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ভারত। দলের প্রথম চার ম্যাচে একাদশে ছিলেন না পেসার মোহাম্মদ শামি। তবে পঞ্চম ম্যাচে নেমেই ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। তার ৫ উইকেটের দাপটে নিউজিল্যান্ড আটকে গিয়েছিল ২৭৩ রানে। পরে কোহলির ব্যাটে সহজ জয় পায় ভারত।

ভালো ছন্দে থাকার পরও একাদশের বাইরে। তার জন্য দলের ওপর কিছুটা অভিমান জন্মেছিল শামির। সেই অভিমান কি অবশেষে কাটল! ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে তার জবাব দিলেন শামি, ‘দল ভালো খেললে সবার উচিত পাশে দাঁড়ানো। যারা খেলছে তাদের সাহায্য করা। নিজের সুযোগের জন্য অপেক্ষা করা। আমি সেটাই করেছি। কারণ, নিজের থেকে দলের ভালো খেলা বেশি গুরুত্বপূর্ণ। আমি সেটাই মনে করি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছেন শামি। সেটাই তার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল, ‘প্রথম বলে উইকেট পাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটা পরের দিকে কাজে লেগেছে। ভালো জায়গায় বল রাখছিলাম। সেটাই করে গিয়েছি।’

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নজিরও গড়েছেন শামি। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপে দুবার ৫ উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেটের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন শামি। তার সামনে এখন জাহির খান ও জাভাগাল শ্রীনাথ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা