× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোড়া গোলে মেসির প্রত্যাবর্তন, জিতেছে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১০:৪৯ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১০:৫৫ এএম

জোড়া গোলে মেসির প্রত্যাবর্তন, জিতেছে আর্জেন্টিনা

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর অবশেষে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। দেখার অপেক্ষা ছিল অত্যাশ্চর্য ফর্মটা ফিরিয়ে আনতে পারেন কি না। কিন্তু পেরুর বিপক্ষে মেসি যেটা করেছেন তাতে বোঝার উপায় নেই যে তিনি এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন। স্বাভাবিক খেলাটাই খেলেছেন আর্জেন্টাইন জাদুকর। ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন। এতে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

পেরুর ঘরের মাঠ স্তাদিও ন্যাশনাল দে লিমায় আর্জেন্টিনাকে আতিথেয়তা দেয় পেরু। নিজদের সবশেষ চার ম্যাচের তিনটিতে হার পেরুর। অন্যদিকে টানা জয়ের মধ্যে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে হলে তাই অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো পেরুকে। মেসিদের বিপক্ষে সেই অবিশ্বাস্য কিছু করা থাক দূরের, প্রতিদ্বন্দ্বিতাটুকুও করতে পারেনি ঘরের মাঠের দলটি।

ম্যাচের ৩২ মিনিটের মাথায় বল নিয়ে পেরুর ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন মেসি ও নিকোলাস গনজালেস। জটলার মধ্য থেকে মেসি বল বাড়িয়ে দেন গনজালেসকে। এরপর ফিরতি পাস থেকে সহজে বল জালে জড়ান সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ১-০-তে এগিয়ে দেন দলকে।

এর ১০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি পেয়ে যান মেসি। এবার তাকে গোলে সহায়তা করেন এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে ফিরে আরও এক গোল পেয়ে যান মেসি। যদিও শেষ পর্যন্ত ভিএআর রিভিউতে বাতিল করা হয় গোলটি। ফলে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল স্ক্যালোনির দলকে।

চলতি বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয় ধরে রেখেছে আর্জেন্টিনা। চার ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। দ্বিতীয়তে থাকা উরুগুয়ের পয়েন্ট ৭। সমান ম্যাচে ৭ পয়েন্ট আছে ব্রাজিল ও ভেনেজুয়েলার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ২-এ উঠে গেছে উরুগুয়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা