× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১০:৩১ এএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১১:১৩ এএম

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

ঘরের মাঠে স্লোভাকিয়ার বিপক্ষে শনিবার ৩-২ গোলের ব্যবধানে জয় লাভ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ওই ম্যাচের জয় দিয়েই ইউরোপিয়ান বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় পর্তুগিজরা। সে অর্থে বসনিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচটি আহামরি কোনো গুরুত্ব বহন করে না পর্তুগালের জন্য। হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যেতে চায় পর্তুগাল। যে কারণে শুরুর একাদশেই দেখা গেছে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিওদের মতো তারকাদের।

বসনিয়ার ঘরের মাঠ থেকে গতরাতে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে পর্তুগাল। বড় জয়ে সামনে থেকে আরও একবার নেতৃত্ব দিয়েছেন সাবেক জুভেন্টাস তারকা রোনালদো। ম্যাচের প্রথম ২টি গোলই করেন তিনি। তার জোড়া গোলে ২০ মিনিটের মধ্যে স্কোরলাইন ২-০ করে ফেলে পর্তুগাল। ৫ মিনিটের মাথায় শুরুর গোলটা করেন পেনাল্টি কিক থেকে। এরপর ২০ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ওঠে পর্তুগাল। ফেলিক্সের আলতো ছোঁয়ায় বাড়ানো বল থেকে খুব সহজেই গোল আদায় করেন সিআর সেভেন।

জোড়া গোলের সুবাদে আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১২৭-এ। টুর্নামেন্টে সাত ম্যাচে অংশগ্রহণ করে ইতোমধ্যে ৯টি গোল করে ফেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। গত রাতের ম্যাচে রোনালদো ছাড়াও ১টি করে গোল পেয়েছেন জোয়াও ক্যানসেলো, ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচের প্রথমার্ধেই ৫টি গোল করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধ ছিল গোলশূন্য।

বসনিয়াকে বিধ্বস্ত করার রাতে ইউরো বাছাইয়ে শতভাগ জয় নিশ্চিত করে পর্তুগাল। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলের জালে ৩২ বার বল পাঠিয়েছে রবার্তো মার্তিনেজের দল। বিপরীতে কেবল দুবার গোল হজম করে তারা। গ্রুপ ‘জে’ থেকে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে পর্তুগাল। দ্বিতীয়তে থাকা স্লোভাকিয়ার সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে লুক্সেমবার্গের ঝুলিতে আছে ৮ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা