× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন সফর করবে মেসির ইন্টার মায়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ২০:৫০ পিএম

চীন সফর করবে মেসির ইন্টার মায়ামি

প্রথমবারের মতো দেশের বাইরে ভ্রমণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। আগামী নভেম্বরে চীন সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির মায়ামি। চাইনিজ সুপার লিগের ক্লাব কুইংদো হাইনিউ এফসির বিপক্ষে ৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসরা। এরপর ৮ নভেম্বর ফোনিক্স হিল স্পোর্টস পার্কে চেংদু রংচেংকে মোকাবিলা করবে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। 

চলতি মৌসুমে সকার লিগে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় ইন্টার মায়ামি। ঘরের মাঠে মঙ্গলবার (১৭ অক্টোবর) তারা শারলট এফসির বিপক্ষে মাঠে নামবে। দুই দলের অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (২১ অক্টোবর)। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার আগে চীনের অনুষ্ঠেয় প্রীতি ম্যাচ দুটি মেসির জন্য হতে পারে আদর্শ প্রস্তুতির মঞ্চ। কেননা দীর্ঘদিন ধরেই তিনি ইনজুরিতে ভুগছিলেন।

ইন্টার মায়ামির চিফ বিজনেস অফিসার জাভিয়ের অ্যাসেনসি বলেন, ‘আমরা আমাদের ক্লাবকে বিশ্ব দরবারে আরও বেশি পরিচিত করতে পেরে রোমাঞ্চিত। সারা বিশ্বে আমাদের ক্লাবের অনুসারী আছে। চীন সফরের মাধ্যমে ইন্টার মায়ামি বেশি পরিচিতি লাভ করবে এবং সে দেশের মানুষের সমর্থন পাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।’

ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন সর্বকালের অন্যতম সেরা মেসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা