প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২১ পিএম
চোটের কারণে এশিয়া কাপেও নিয়মিত খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। বিশ্বকাপের আগে ব্যাটে রান তার নিজেই জন্যই জরুরী ছিল। সেটা তিনি করে দেখিয়েছেন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৯০ বলে ১০৫ রানের ইনিংস খেলে। আইয়ারের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন ছন্দে থাকা আরেক ব্যাটার শুভমান গিলও। ওয়ানডেতে তার ষষ্ঠ সেঞ্চুরিতে ভর করে বড় রানের পথে হাঁটছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ২৪৩ রান। এই মুহূর্তে উইকেটে আছেন লুকেশ রাহুল ও ইশান কিষাণ।
সিরিজ জয়ের লক্ষ্যে এদিন আগে ব্যাট করতে নেমে দ্রুতই ফিরতে হয়েছে ঋতুরাজকে। এরপর অবশ্য গল্পটা ভারতের। গিলকে নিয়ে শুরুর চাপ সামলে অজিদের পাল্টা চাপে ফেলে আইয়ার ও গিল। ওয়ানতে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। আউট হওয়ার আগে প্রস্তুত করে রেখে যান বড় রানের পথ। ৯০ বলে এদিন তার ব্যাট থেকে এসেছে ৩ ছয় ও ১১ চারে ১০৫ রান।
আইয়ার ফেরার খানিক পরই ৩৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। এরপর আউট হন ৯৭ বলে ১০৪ রান করে। তিনি ফেরার পর রাহুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিষাণ।