× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার মৃত্যুর সংবাদ দিলেন পেসার রুবেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:১০ পিএম

বাবার মৃত্যুর সংবাদ দিলেন পেসার রুবেল

অন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরেই দূরে রয়েছেন এক সময়ের তারকা পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য বেশ সরব তিনি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরেন ৩৩ বছর বয়সী এই তারকা। এবার সেরকমই এক পোস্টে বাবার মৃত্যুর সংবাদ জানিয়েছেন রুবেল।

রোববার সকালে ফেসবুক পোস্টে রুবেল জানান, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

ফেসবুকের পোস্ট ঘেঁটে জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। গত জুন মাসেও বাবার সুস্থতার জন্য রুবেল তার ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন। সে সময় রুবেল লিখেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

রুবেল জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালের পহেলা এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ক্যারিয়ারে রুবেল ২৭টি টেস্ট ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা