× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুয়েরের ভুল, বেলিংহামের গোল এবং ইংল্যান্ডের ‘৬০০’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:১২ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৭ পিএম

মাগুয়েরের ভুল, বেলিংহামের গোল এবং ইংল্যান্ডের ‘৬০০’

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যে শুধু বন্ধুত্বপূর্ণ খেলা নয়, তা আগেই জানিয়েছিল ইংল্যান্ড। দুই দেশের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের স্মৃতি ফেরানো ভিন্ন আবেদনের ম্যাচটিতে জয় ভেস্তে দিতে বসেছিলেন হ্যারি মাগুয়ের। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ফিল ফোডেন, জুড বেলিংহাম এবং হ্যারি কেনের গোল নিজেদের ‘৬০০তম’ জয়ের দেখাও পেয়েছে থ্রি লায়নসরা।

১৯৭২ সালে স্কটিশদের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেন ইংলিশরা। ইতিহাসের দেড়শ বছর পূরণের ম্যাচটিতে তাই বাড়তি আবেদন ছিল দুদলের। স্কটল্যান্ডকে ৩-১ গোলে জয় পাওয়ায় ২৪ বছর অপরাজিত থাকার রেকর্ডটাও অক্ষুণ্ন রেখেছে ইংল্যান্ড।

স্কটিশদের মাঠে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— সব বিভাগে দাপট দেখিয়েছিল ইংলিশরা। গ্যারেথ সাউথগেটের শিষ্যরা আক্রমণের ধারায় ৩২ মিনিটে পেয়ে যায় প্রথমবার জালের দেখা। গোল করেন ফিল ফোডেন।

তিন মিনিট পর উদযাপনের উপলক্ষ্য আনেন জুড বেলিংহাম। রিয়ালের ত্রাতা জাতীয় দলের জার্সিতেও ধরে রেখেছে দুর্দান্ত ফর্ম। খেলার ৬৭ মিনিটে স্কটিশদের ম্যাচে ফেরার মতো ভুল করে বসেন হ্যারি মাগুয়ের।

বিরতির পর বদলি নামা মাগুয়ের ৬৭ মিনিটে নিজের জালেই জড়িয়ে দেন গোল। ২০১৯ সালে কাইল ওয়াকারের পর এবার আরেকবার জালে বল জড়ালেন মাগুয়ের। তবে ২-১ ব্যবধানে থাকা ম্যাচের ৮১ মিনিটে হ্যারি কেনের গোলে লিড বাড়ায় ইংল্যান্ড। বাকি সময়ে আর গোল না হওয়ায় জয়টাও বেশ বড় পায় ইংলিশরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা