× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ সময়ের গোলে হাসল ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৭ এএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

শেষ সময়ে গোল করে দলকে জিতিয়েছেন মার্কুইনহোস : টুইটার

শেষ সময়ে গোল করে দলকে জিতিয়েছেন মার্কুইনহোস : টুইটার

উড়ন্ত শুরুর পর ধপাস করে পড়ে যাবে ব্রাজিল, পেরুর বিপক্ষে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮৯ মিনিট পর্যন্ত এমন শঙ্কা ছিল। সেই শঙ্কার আক্ষেপ বাড়তে দেননি মার্কুইনহোস। শেষ সময়ে বল জড়িয়ে দিয়েছেন জালে, ব্রাজিলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।

পেরুর মাটিতে হতাশার একটি ম্যাচ শেষ হতে যাচ্ছিল সেলেসাওদের। একের পর এক গোল করেও অফসাইডের খড়গে আক্ষেপে পুড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করা ব্রাজিলকে আজ ভোরে বেগ পেতে হয়েছে বেশ। শেষ পর্যন্ত অবশ্য ১-০ গোলে জিতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ফের্নান্দো দিনিজের দল।

এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমা স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভালো করে ব্রাজিল। বেশ কয়েকবার আক্রমণে গেলেও লক্ষ্য ভেদ করতে পারেনি সফরকারীরা। গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের কাছে বারবার পরাস্ত হয়। সেলেসাওরা বল দখলে এগিয়ে থাকলেও পেরুর গোছানো মিডফিল্ডের সামনে তারা প্রায়ই পেরে ওঠেনি। ১৭ মিনিটে অবশ্য জালের দেখা পেয়েছিল ব্রাজিল। অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়।

২৯ মিনিটে আরও একবার লক্ষ্য ভেদ করে ব্রাজিল। রিচার্লিসনের সেই গোলটিও অফসাইডের খড়গে পড়ে। এক পর্যায়ে মনে হচ্ছিল গোলশূন্য ড্রর পথে যাচ্ছে ম্যাচ। তবে ৮৯ মিনিটে নেইমারের কর্নার থেকে পাওয়া বলে উড়ন্ত হেডারে জয়সূচক গোলটি করেন মার্কুইনহোস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা