× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ওপেনিং জুটি, তানজিদ তামিমের অভিষেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৫:৩০ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৬:৩৩ পিএম

নতুন ওপেনিং জুটি, তানজিদ তামিমের অভিষেক

ইনজুরির কারণে এশিয়া কাপের দল ঘোষণার আগেই ছিটকে যান তামিম ইকবাল। শেষ মুহূর্তে একই কারণে বাদ পড়েন লিটন দাস। ফলে নতুন ওপেনিং জুটি নিয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। লিটন দাসের বদলি হিসেবে এনামুল হক বিজয়কে উড়িয়ে নেওয়া হলেও তাকে খেলানো হচ্ছে না আজ। 

১৪৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। তার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে খেলবেন আরেক ওপেনার নাঈম শেখ। ফলে দুই বাঁহাতি ওপেনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।

তানজিদ তামিমের পাশাপাশি দলে ফিরেছেন শেখ মাহেদি হাসান। তিন বছর পর ওয়ানডে একাদশে ফিরেছেন তিনি। ৩ ওয়ানডের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি মেহেদী খেলেছিলেন ২০২১ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে। ২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন এ অফ স্পিনার। বৃহস্পতিবার বাংলাদেশ একাদশে তৃতীয় স্পিনার তিনি। এ ছাড়াও স্পিনার হিসেবে খেলছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদের। দুই বাঁহাতি পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তারা হলেন- শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। দলের মূল পেসার হিসেবে খেলছেন তাসকিন আহমেদ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা