× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুটানে পৌঁছে বাংলাদেশ জানল, এক দিন পিছিয়ে গেছে জুনিয়র সাফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২১:০৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২৩:০৮ পিএম

ভুটানে পৌঁছে বাংলাদেশ জানল, এক দিন পিছিয়ে গেছে জুনিয়র সাফ

বাংলাদেশ ফুটবল দল ভুটানে পা রেখেছে। এবার মিশন সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার দেশটিতে পৌঁছেই লাল-সবুজের প্রতিনিধিরা জানতে পেরেছে টুর্নামেন্টের সূচি বদলে গেছে।

আরও পড়ুন - আফগান সিরিজের আগে দেশে ফিরলেন জামাল ভূঁইয়া

তবে খুব বেশি বদল আসেনি আসরের সূচিতে। টুর্নামেন্ট পিছিয়ে গেছে এক দিন। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর। কিন্তু এখন জুনিয়র সাফ আসর মাঠে গড়াবে ২ সেপ্টেম্বর। এ কারণে ম্যাচের দিনগুলোও এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।

সূচিতে বদল আনার কারণ ব্যাখ্যা করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপ ও পাকিস্তানের ফ্লাইট সমস্যায় রয়েছে। তারা ১ তারিখের আগে পৌঁছতে পারছে না। এজন্য অনেকটা বাধ্য হয়েই টুর্নামেন্ট এক দিন দেরিতে শুরু করে পরবর্তী ম্যাচগুলোও এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।’

বদলে যাওয়া সূচিতে বাংলাদেশ খেলবে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর। গ্রুপপর্বের লড়াইয়ে রানার্স-আপ হলে দেশের ছেলেরা পাবে ৮ সেপ্টেম্বরের সেমিফাইনালের টিকিট। পরে ১০ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

ভুটানের রাজধানী থিম্পুতে আজ বিশ্রাম করবে বাংলাদেশের ফুটবলাররা। আগামীকাল থেকে অনুশীলন করবে তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা