× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২১:২৮ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২১:৩৯ পিএম

আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

বড় আসরের শুরুতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক, ফুটবল বিশ্বকাপের মতো ব্যতিক্রম নয় ক্রিকেট বিশ্বকাপও। বৈশ্বিক আসরের ডামাডোল বেজে ওঠার সপ্তাহ ছয়েক আগে বড় জিজ্ঞাসা হয়ে উঠেছে, কোথায় হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, উদ্বোধনী ম্যাচের মতো অনুষ্ঠানটিও হবে আহমেদাবাদে। 

আহমেদাবাদে জমকালো হলেও অনুষ্ঠানটি খুব অল্প সময়ের হবে। বিশ্বকাপের শুরুর ম্যাচের এক দিন আগে অর্থাৎ ৪ অক্টোবর বুধবার হবে অনুষ্ঠানটি। একই শহরে অনুষ্ঠান হলেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই সেটির আয়োজন করা হবে কি না, তা নিয়ে যদিও এখনও সংশয় রয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদন জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানটি খুব বেশি বড় হবে না। তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবে বিসিসিআই। অনুষ্ঠানে ১০ দলের অধিনায়ক উপস্থিত থাকবেন। এ ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), গ্লোবাল ক্রিকেট গভর্নিং বডির নির্বাহী বোর্ডের সদস্যরা এবং আয়োজক ক্রিকেট সংস্থা অর্থাৎ বিসিসিআই প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইভেন্টটি মূলত ‘ক্যাপ্টেনস ডে’ হিসেবে সেট করা হয়েছে। যেখানে ১০ জন অধিনায়কের একটি ব্রিফিং সেশন থাকবে। আইসিসির প্রতিটি ইভেন্টের মতো এখানেও থাকবে ফটোশুট। অনুষ্ঠানটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা