× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুমুকাণ্ডে রুবিয়ালেসকে নিষিদ্ধ করল ফিফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২২:০৫ পিএম

চুমুকাণ্ডে রুবিয়ালেসকে নিষিদ্ধ করল ফিফা

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে কাণ্ড ঘটিয়ে হঠাৎ করেই আলোচনায় আসেন লুইস রুবিয়ালেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন। এ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে ফুটবল দুনিয়ায়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর।

আরও পড়ুন - চুম্বনের ঘটনায় নারী ফুটবলারের বিরুদ্ধেই পদক্ষেপের হুমকি ফেডারেশনের

ঘটনার পর ফিফা জানিয়েছিল, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে তারা। যে কথা সে কাজ। রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটি। জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের ফুটবলসংক্রান্ত কার্যক্রমে নিষিদ্ধ থাকবেন তিনি।

রুবিয়ালেসের নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ ২৬ আগস্ট থেকে। প্রাথমিকভাবে ৯০ দিন নিষিদ্ধ থাকবেন তিনি। ফিফার ডিসিপ্লিনারি কমিটি রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার, ১৪ আগস্ট।

চুমুর ঘটনায় চারদিক থেকে সমালোচনার বিষাক্ত তীরে বিদ্ধ হতে থাকেন রুবিয়ালেস। স্পেনের প্রধানমন্ত্রীও তার বিরুদ্ধে কথা বলেন। উঠতে থাকে তার পদত্যাগের দাবি। কিন্তু রুবিয়ালেস সাফ জানিয়ে দেন, পদ ছাড়বেন না তিনি। রুবিয়ালেসের পদত্যাগ না করা পর্যন্ত দলের হয়ে খেলতে অস্বীকৃতি জানান বিশ্বকাপজয়ী স্পেনের নারী ফুটবলাররা। কিন্তু স্পেনের ফুটবল ফেডারেশন রুবিয়ালেসকে রক্ষা করতে মেয়েদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা