× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ভারতে আসছেন নেইমার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৪৬ পিএম

এবার ভারতে আসছেন নেইমার

এমিলিয়ানো মার্তিনেজ গেল মাসে বাংলাদেশ আর ভারত সফর করে গেছেন। আসছে দুর্গাপূজায় আসছেন আনহেল ডি মারিয়াও। এবার ভারতে পা পড়তে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। 

তবে মার্তিনেজ-ডি মারিয়ার সঙ্গে তার আসার তফাৎটা হচ্ছে, নেইমার আসছেন প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে। সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন তিনি। গ্রুপের অন্যতম প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলতে ভারতে আসতে হবে তার দল আল হিলালকে। 

আজ বৃহস্পতিবার এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র হয়েছে। সেখানেই নিশ্চিত হয় মুম্বাইয়ের বিপক্ষে নেইমারদের খেলার বিষয়টি। 

গেল বারের আইএসএলের লিগ শিল্ড জিতেছে মুম্বাই সিটি এফসি, সে কারণে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে সরাসরি। প্রতিযোগিতার ডি গ্রুপে মুম্বাই, আল হিলাল ছাড়াও আছে ইরানিয়ান ক্লাব নাসাজি ও উজবেকিস্তানের ক্লাব নাভবাহর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা