× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাসে ৩ বার ডোপ টেস্ট জাদেজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১১:৫৫ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১২:৩০ পিএম

পাঁচ মাসে ৩ বার ডোপ টেস্ট জাদেজার

ক্রীড়াবিদরা তাদের পারফরম্যান্সের মান উন্নত করতে কখনও কখনও অবৈধ পন্থা বেছে নেন। শক্তিবর্ধক ওষুধ সেবন করেন। যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। আর এটি ধরতে ডোপ টেস্ট করানো হয়। মূলত, সন্দেহের ভিত্তিতে করা হয় এই টেস্ট। ভারতীয় ক্রিকেটারও নিজেদের পারফরম্যান্সের মান বাড়াতে এটি করেন কি না; এমন সন্দেহ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট ৫৮ জন ক্রিকেটারের ডোপ টেস্ট করানো হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ তিনবার ডোপ টেস্ট করানো হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)।

নাডার প্রকাশিত তথ্য অনুসারে, এই বছরের প্রথম পাঁচ মাসে ৩ জন নারী ক্রিকেটারসহ মোট ৫৮ জন ক্রিকেটারের ডোপ টেস্ট করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি নমুনা ‘আউট অব কম্পিটিশন’ (ওওসি) নেওয়া হয়েছে। 

তথ্য, অনুসারে, ২০২১ সালে ৫৪ ও ২০২২ সালে ৬০ জনের ডোপ টেস্ট করানো হয়েছিল। চলতি বছর এরই মধ্যে এই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার পথে থাকায় ধারণা করা হচ্ছে, চলতি বছর রেকর্ড পরিমাণ ডোপ টেস্ট দেখবে ভারত। 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ব্যাটসম্যান বিরাট কোহলিকে অবশ্য এই বছর এখন পর্যন্ত ডোপ টেস্ট করতে হয়নি। গত ২০২১ ও ২০২২ সালেও ডোপ টেস্ট দিতে হয়নি কোহলির। তবে গত বছরগুলোতে তিন বার করে ডোপ টেস্ট দিতে হয়েছিল রোহিতকে। চলতি বছরের এপ্রিলে হার্দিক পান্ডিয়াকেও দিতে হয়েছে ডোপ টেস্ট। তবে এই তালিকায় এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ডোপ টেস্ট করতে হয়েছে জাদেজাকে।

নারী ক্রিকেটারদের মধ্যে এই বছরের প্রথম পাঁচ মাসে, শুধুমাত্র ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং তার ডেপুটি স্মৃতি মান্ধানাকে ডোপ টেস্ট দিতে হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা