× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগের আসরগুলো ছাড়িয়ে যেতে যান মুশফিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৩:১৬ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২১:২৪ পিএম

আগের আসরগুলো ছাড়িয়ে যেতে যান মুশফিক

আগে থেকেই জানা ছিল বুধবার মিরপুরে আসবে বিশ্বকাপ ট্রফি। ফলে আগে থেকেই মিরপুরে উপস্থিত ছিলেন ক্রিকেটাররা। তৈরি করা অস্থায়ী মঞ্চে আগে থেকেই প্রস্তুত ছিলেন। এর মাঝেই ড্রেসিংরুম থেকে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ক্রিকেটারের হাত ধরে শুরু হয় বিশ্বকাপ ট্রফির মিরপুর যাত্রা।

আরও পড়ুন : মিয়ামি রেখে আমিরাতের ক্লাবে ইনিয়েস্তা

খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা মুশফিক চান আগের আসরগুলোর চেয়ে এবার ভালো কিছু করতে। তার কথার মাঝে আভাস ছিল, বিশ্বকাপ জয়ের জন্যই এবার লড়াই করবে বাংলাদেশ। আইসিসি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথা বলার সময় তেমনই আভাস দেন।

মুশফিক বলেন, ‘কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপারটা যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলে থাকি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করতে।’ 

কেন এত আত্মবিশ্বাস কাজ করছে মুশফিকের মধ্যে সেটাও জানান তিনি। বলেন, ‘সেই বিশ্বাস আছে কিন্তু সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ, আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’ 

অন্যদিকে আইসিসির কনটেন্ট ক্রিয়েটরদের প্রশ্নের উত্তরে তাসকিনও শোনান আশার বাণী। তিনি বলেন, ‘আসলে এটা শুনতে খুব আনন্দের আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে, ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা