× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১২:২৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১২:৫০ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

বিশ্বকাপ শেষ হয়েছে একটা বছরও হয়নি। এরই মধ্যে পরের বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গেছে। এএফসি অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের তোড়জোড় একটু আগেই শুরু হচ্ছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে হয়ে গেছে প্রাথমিক পর্বের ড্র। সে ড্রয়ের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশও। এএফসির দলগুলোর ভেতরে র‍্যাঙ্কিংয়ের তলানির দিকে থাকায় যে বাংলাদেশকে প্রথম পর্ব থেকেই নামতে হবে লড়াইয়ে! 

প্রাথমিক পর্বের ড্রয়ের পর বাংলাদেশ জেনে গেছে তাদের প্রতিপক্ষ হবে কোন দল। সাফের দল মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। যাদের বিপক্ষে সবশেষ দেখায় ৩-১ গোলের জয় তুলে নিয়েছিল জামাল ভুঁইয়ার দল।

সাফ অঞ্চল থেকে ভারত ছাড়া বাকি সব দলই খেলছে প্রথম পর্বে। এর মধ্যে কেবল নেপাল আর মালদ্বীপ খেলছে প্রথম পট থেকে। বাকি ৪ দল বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভুটান খেলছে দ্বিতীয় পট থেকে। ড্রয়ের পর তাদেরও প্রতিপক্ষ জানা হয়ে গেছে। নেপাল খেলছে লাওসের বিপক্ষে। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়া সাপেক্ষে শ্রীলঙ্কা খেলবে ইয়েমেনের বিপক্ষে। পাকিস্তানের প্রতিপক্ষ কম্বোডিয়া, ভুটান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হংকংকে। হোম আর অ্যাওয়ে ভিত্তিতে আগামী ১২ ও ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রাথমিক পর্বের এই লড়াইয়ে মাঠে নামবে দলগুলো।

প্রথম পর্ব থেকে উতরে যাওয়া ৯ দল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এএফসির বাকি ২৭ দলের সঙ্গে লড়াই করবে এরপর। সব মিলিয়ে দ্বিতীয় পর্বের ৩৬ দলকে ৯টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপে প্রতিটি দল পাবে ৬টি করে ম্যাচ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে পরের রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো হবে চলতি বছরের নভেম্বর থেকে পরের বছরের জুন পর্যন্ত।

এক নজরে এএফসি অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক পর্বের ড্র-
আফগানিস্তান-মঙ্গোলিয়া
মালদ্বীপ-বাংলাদেশ
সিঙ্গাপুর-গুয়াম
ইয়েমেন-শ্রীলঙ্কা
মিয়ানমার-ম্যাকাউ
কম্বোডিয়া-পাকিস্তান
চীনা তাইপে-পূর্ব তিমুর
ইন্দোনেসিয়া-ব্রুনেই দারুসসালাম
হংকং-ভুটান
নেপাল-লাওস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা