আ. ই. আলীম
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৩:৩৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৩:৪০ পিএম
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফারজানা হক পিংকি। আগের সর্বোচ্চ ৭৫ রানের রেকর্ড ভেঙে নিজের নামে লিখেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ফারজানা। তার ব্যাটে চড়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে বাংলাদেশ। মিরপুরে ইতিহাস গড়া সেঞ্চুরির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন আতিকুল ইসলাম আলীম।
ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটে ফারজানার আগে কেউ সেঞ্চুরি পাননি
ইতিহাস গড়া সেঞ্চুরি শেষে পিংকি থামেন ১০৭ রানে, হাঁকিয়েছেন ৭টি চার
ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে বড় পুঁজি
১৫৬ বলে সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি