× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি থেকে আয় বাড়ছে ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ২১:০০ পিএম

আইসিসি থেকে আয় বাড়ছে ভারতের

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির লভ্যাংশের সিংহভাগ এমনিতেই পেয়ে থাকে ভারত। দক্ষিণ আফ্রিকার ডারবানে বৃহস্পতিবার অনুষ্ঠিত সবশেষ মিটিংয়ের পর সেই আয় আরও বাড়ছে বলে জানা যাচ্ছে এবার। ভারতীয় বোর্ডের সূত্রমতে, সবশেষ চক্রের চেয়ে ৭২ শতাংশ লভ্যাংশ বেশি পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির সর্বশেষ চক্রে ২২ দশমিক ৪ শতাংশ লভ্যাংশ পেয়েছিল ভারত।

গত মে মাসে আইসিসির লভ্যাংশ ভাগাভাগির মডেল অনুযায়ী, ২০২৪–২৭ মেয়াদে ৩৮ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ পেত ভারত। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় সর্বোচ্চ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তৃতীয় সর্বোচ্চ লভ্যাংশ পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাওয়ার কথা ৪ দশমিক ৪৬ শতাংশÑ ২ কোটি ৬৭ লাখ ডলার। অন্যদিকে পিসিবির পাওয়ার কথা ৩ কোটি ৪৫ লাখ ডলারের (৫ দশমিক ৭৫ শতাংশ) বেশি। তবে এ নিয়ে আপত্তি জানায় পিসিবিসহ কয়েকটি বোর্ড। যার ফলশ্রুতিতে ডরবানে অনুষ্ঠিত হয় আইসিসির মিটিং।

আইসিসির ওই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা অবশ্য জানা যায়নি এখনও। তবে ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বিসিসিআই থেকে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে পাঠানো মেইল বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, ‘আইসিসি বোর্ড সভায় অনুমোদিত নতুন রাজস্ব বণ্টন মডেলে ৩৮ দশমিক ৫ শতাংশ অর্থ বরাদ্দ পেয়েছে বিসিসিআই। আপনারা জানেন, আগের চক্রে ভারতের ভাগে ছিল ২২ দশমিক ৪ শতাংশ, যা এখন ৩৮ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে, বেড়েছে ৭২ শতাংশের কাছাকাছি। এই অর্জন আমাদের সব রাজ্য অ্যাসোসিয়েশন ও আমার বিসিসিআই সহকর্মীদের সমন্বিত প্রচেষ্টার ফসল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা