× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেরিনার ইয়াংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২৩:২০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ২৩:২৬ পিএম

মেরিনার ইয়াংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

যেন হ্যান্ডবলের উৎসবই হয়ে গেল শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে। উৎসবটা সারল ঢাকা মেরিনার ইয়াংস। ক্লাবের লোগো উড়িয়ে উদযাপন করল দলটি। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। শব্দের তালে আজ হই-হুল্লোড়ও করল তারা। কারণটা তো সবার জানা। নারী হ্যান্ডবল লিগে মেরিনার ইয়াংস যে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। 

আরও পড়ুন : ‘রেহান পারবেন’ আগেই জানতেন ওয়ার্ন!

চার বছর বিরতি শেষে এবার লিগ হয়েছে টুর্নামেন্টের আদলে। অন্যদের চেয়ে শক্তিশালী দল গড়েছিল মেরিনার ইয়াংস। ট্রফি জয়ের লড়াইয়ে তারাই ছিল হট ফেভারিট। কোর্টেও খেলেছে তারা রাজকীয় কায়দায়। যে কারণে চ্যাম্পিয়ন হওয়াটা তাদের জন্য ছিল সময়ের ব্যাপার।

নারী হ্যান্ডবল লিগে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

মেরিনার ইয়াংস টিমে ভারতীয় খেলোয়াড় ছিলেন তিনজন। তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় নারী দলের প্রধান কোচ শচীন চৌধুরী। মেরিনারকে চ্যাম্পিয়ন করে এ হ্যান্ডবল গুরু দেখালেন আশার আলো, ‘বাংলাদেশে রয়েছে ভালো মানের খেলোয়াড়। শুনলাম চার বছর পর লিগ হয়েছে। নিয়মিত লিগ হলে নারী হ্যান্ডবলেরও অগ্রগতি হবে।’ 

হ্যান্ডবলের আন্তর্জাতিক পর্যায়ে খেলছে ভারত। কিন্তু এক্ষেত্রে বেশ পিছিয়ে বাংলাদেশ। কারণটা ব্যাখ্যা করতে গিয়ে ভারতের হ্যান্ডবলের লিজেন্ড শচীন বলেন, ‘ভারতে খেলোয়াড়দের ভবিষ্যতের নিশ্চয়তা আছে। তারা হ্যান্ডবল খেলে চাকরি পায়। বাংলাদেশে এমনটা নেই। ভবিষ্যতের নিশ্চয়তা না পেলে খেলোয়াড়রা হ্যান্ডবলে আসবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা