× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর বসুন্ধরা টয়লেট্রিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ২৩:৩৭ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর বসুন্ধরা টয়লেট্রিজ

ফুটবলে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৩ এর টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। আর বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপে সরাসরি দেখা যাবে এবারের বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩।

আজ বুধবার, ২১ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ৪ জুলাই পর্যন্ত। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য এ আসরে বাংলাদেশসহ ৮ দল সাফ চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। আজ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।  

দেশের গন্ডি পেরিয়ে নতুন দিগন্ত উন্মোচিত করলো লাল-সবুজ মানচিত্রে খেলাধুলার অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ দল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্টের নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। 

তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের অংশীদার হলো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। 


বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, 'শুধু বসুন্ধরা গ্রুপ না বাংলাদেশের মানুষের জন্যই এই খবর গর্বের ও আনন্দের। আন্তর্জাতিক যেকোনো টুর্নামেন্ট মানেই বিদেশী কোম্পানির পৃষ্ঠপোষকতা, মাঠে-গ্যালারিতে তাদের সরব উপস্থিতি থাকে, বিশেষ করে ভারতীয় কোম্পানির আধিক্য এখানে বেশি। এবার ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হিসেবে দেখা যাবে বাংলাদেশের কোনো কোম্পানিকে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ দলকেও যা ভালো পারফরম্যান্স করতে উজ্জীবিত করবে।'

এদিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে টি স্পোর্টস। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচের ধারা বিবরণী হবে বাংলা ভাষায়। খেলা শুরুর আগে এবং পরে ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনাও সম্প্রচার করবে টি স্পোর্টস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা