× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনযুদ্ধে লড়া মহসিনকে সাহায্য করবে বিসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৬:৩২ পিএম

জীবনযুদ্ধে লড়া মহসিনকে সাহায্য করবে বিসিবি

ঢাকা ডার্বিতে কাজী সালাউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে রীতিমতো তারকা বনে গিয়েছিলেন গোলরক্ষক মোহাম্মদ মহসিন। তারকা গোলরক্ষক মহসিন এখন লড়ছেন জীবনযুদ্ধে। উন্নত চিকিৎসার জন্য তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। ঠিক কী পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে তা নিশ্চিত করেননি। তবে চিকিৎসার জন্য সব ধরনের সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন।

কানাডার প্রবাসজীবন ছেড়ে ২০১৪ সালে দেশে ফেরেন মহসিন। দেশে ফেরার পর বিবাহবিচ্ছেদ ও নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয় তাকে। এমনকি দখল হয়ে গেছে তার জমিজমা। সেই সমস্যা সমাধানেও বিসিবির আইন বিভাগ কাজ করবে বলে জানান সিইও। এ ছাড়া মহসিনের রোগ সম্পূর্ণভাবে নির্ণয়ের দায়িত্বও নেবে বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা