× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোউ সামনাং বীরত্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২২:৪২ পিএম

বোউ সামনাং বীরত্ব

হেরে গিয়েও কখনও কখনও জেতা যায়, ভালোবাসা আদায়ের সঙ্গে বীরত্বের জানান দেওয়া যায়। সেই কাজটিই করেছেন কম্বোডিয়ান দৌড়বিদ বোউ সামনাং। সাউথ ইস্ট এশিয়ান গেমসে ৫ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় সবার পরে দৌড় শেষ করেও এখন বাহবা পাচ্ছেন তিনি।

আরও পড়ুন - ‘শিগগিরই জাতীয় দলে ডাক পাবে রিংকু’

তাকে বাহবা দেওয়ার কারণ, সোনাজয়ীর চেয়ে ৬ মিনিট পর দৌড় শেষ করলেও অঝোর বৃষ্টির মধ্যেও একা একা লড়ে গেছেন তিনি। হেরে গেছেন জেনেও পুরো ৫ হাজার মিটার দৌড় শেষ করেছেন তিনি।

অলিম্পিক গেমস তাদের টুইটারে সামনাংকে নিয়ে লিখেছে, ‘যদি আপনি সবার শেষে থাকেন। যদি আবহাওয়া চরম বাজে থাকে। যদি মনে হয় আপনি পেরে উঠবেন না। তবু হাল ছাড়বেন না।

কোনো কিছুই ৫ হাজার মিটার দৌড় শেষ করতে বাধা হতে পারেনি কম্বোডিয়ার বোউ সামনাংয়ের।’ তার এই বীরত্বে মুগ্ধ হয়ে তাকে ১০ হাজার ডলার উপহার দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা