× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও মেজাজ হারালেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৩:৩৮ পিএম

আবারও মেজাজ হারালেন রোনালদো

আল খালিজের বিপক্ষে দুর্দান্ত খেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিন্তু জালের দেখা পেলেন না। তার দল আল নাসরও পায়নি জয়। সৌদি প্রো লিগে সহজ প্রতিপক্ষের বিপক্ষে এসেছে কষ্টার্জিত ড্র, শিরোপার দৌঁড়েও পিছিয়ে গেছে তারা। এমন ম্যাচে মেজাজও হারিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তাই নিয়েই জমছে আলোচনা-সমালোচনা।

নতুন ক্লাবে যোগ দিয়ে এর আগে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন রোনালদো। এবার ফের বিতর্কে জড়ালেন প্রতিপক্ষের সাপোর্টিং স্টাফকে ঢেলে। ঘরের মাঠে খালিজের বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগির ম্যাচের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছিলেন রোনালদো। এসময় তার চোখে মুখে ছিল বিরক্তি। তখন প্রতিপক্ষের সাপোর্টিং স্টাফের এক ব্যক্তি রোনালদোর সঙ্গে ছবি তুলতে চান।

আরও পড়ুন: তলানির দলের কাছে পয়েন্ট খোয়ালেন রোনালদোরা

ম্যাচে পয়েন্ট খোয়ানো রোনালদো কিছুদূর এগিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। তারপরেই বিতর্ক শুরু হয় সিআর সেভেনের মানসিকতা নিয়ে।

প্রো লিগের লিগ শিরোপা জেতার আশায় বড় ধাক্কা খেল তার দল। শীর্ষে থাকা আল-ইত্তিহাদ পয়েন্ট ব্যবধান ৫-এ বাড়িয়ে নিয়েছে। ড্র হওয়ায় চাপ বাড়ার পাশাপাশি ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল আল নাসর। অন্যদিকে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর স্থানে আল খালিজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা