× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহ-বেকারের সেঞ্চুরিতে লিভারপুলের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১১:০২ এএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১১:০২ এএম

সালাহ-বেকারের সেঞ্চুরিতে লিভারপুলের জয়

ব্রেন্টফোর্ডের বিপক্ষে বড় জয় না এলেও ইয়ুর্গেন ক্লপের মুখে হাসি ফুটিয়েছেন মোহাম্মদ সালাহ ও আলিসন বেকার। শনিবার অ্যানফিল্ডে ১-০ গোলের জয়ের ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন সালাহ। অন্যদিকে লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেলে অনন্য কীর্তি গড়েছেন গোলকিপার আলিসন বেকার।

অ্যানফিল্ডে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিভারপুল। সাফল্য পেতেও বেশি সময় লাগেনি। ম্যাচের ১৩ তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ভার্জিল ফন ডাইকের হেডে পা ঠিকভাবে ছুঁয়াতে না পারলেও হতাশ হতে হয়নি সালাহকে। বল ঠিকই পেরিয়ে যায় গোললাইন। আর তাতেই লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল কারার কীর্তি গড়েন সালাহ। একই সঙ্গে সেঞ্চুরি পূরণ করেন। এরপর বাকি সময় চেষ্টা চালিয়েও আর জালের খোঁজ পায়নি কোনো দল।

এ জয়ে প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ জয় পেয়েছে লিভারপুল। তাতে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান লিভারপুলের। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের। চ্যাম্পিয়নস লিগে আগামী মৌসুমে খেলতে সামনের ম্যাচগুলোতেও জয় অপরিহার্য ক্লপের দল।

দল ঘুরে দাঁড়ানোয় খুশি ক্লপ। ম্যাচ শেষে জানিয়েছেন, ‘এটি দুর্দান্ত। আমি আগেও কয়েকবার বলেছি, এটি আমার দেখা সেরা প্রতিরক্ষামূলক সেট-পিস সেশন ছিল। ব্রেন্টফোর্ডের অনেক গুণ রয়েছে, তবে তাদের সেট-পিসগুলি সুপার স্পেশাল। আমি খেলার পরে সরাসরি ছেলেদের বলেছিলাম, আজ আমরা তাদের বিপক্ষে যে ফোকাস এবং একাগ্রতা দেখিয়েছি তা দারুণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা