× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীতে ফিরলেন জর্জিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ০০:১৫ এএম

অতীতে ফিরলেন জর্জিনা

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সৌদি আরবে সময়টা বেশ উপভোগ করছেন জর্জিনা রদ্রিগেজ। কিন্তু হঠাৎ তিনি ফিরেছেন অতীতে। স্মরণ করেছেন রোনালদোর সঙ্গে কাটানো ২০২০ সালের অতীতের একটি মুহূর্ত। সঙ্গে ইনস্টাগ্রামে জর্জিনার ৪৮ মিলিয়ন ফলোয়ারকেও নিয়ে গেছেন তার সেই অতীতে।

ইনস্টাগ্রামে জর্জিনা একটি ছবি শেয়ার করেন। যেখানে রোনালদোর সঙ্গে তাকে দেখা গেছে একটি প্রমোদতরি কিনতে। ক্যাপশনে তিনি লেখেন, ‘সেই গ্রীষ্মের বিকালের কথা মনে পড়ে, যখন আমরা আমাদের প্রমোদতরি কিনতে গিয়েছিলাম।’

ইয়টটি রোনালদো তিন বছর আগে কিনেছিলেন, যা কিনতে ৬ মিলিয়ন ইউরোর বেশি খরচ হয়েছিল তার। জর্জিনার ওই পোস্ট বেশ সাড়া ফেলেছে তার ফলোয়ারদের কাছে। অনেকের কাছ থেকে ভালোবাসার মন্তব্যের সঙ্গে সমালোচিতও হতে হয়েছে তাকে।

একজন লিখেছেন, ‘আপনি বলেছিলেন যে আপনি বস্তুবাদী নন।’ ওই কমেন্টের বিপরীতে অনেকেই পাশে দাঁড়িয়েছেন জর্জিনার। তিনি রোনালদোপত্নীর প্রতি ‘ঈর্ষান্বিত’ বলে মন্তব্য করেন জর্জিনার ফলোয়াররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা