× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দানির দুঃখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০০:০২ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ০০:১১ এএম

দানির দুঃখ

দিচ্ছি-দেব না করে শেষ পর্যন্ত দানি আলভেজকে ছেড়ে দিয়েছেন হোয়ানা সানজে। অথচ ধর্ষণের খবরটি লুকাতে কিংবা বিচ্ছেদ ঠেকাতে কত কিছুই না করেছিলেন ব্রাজিলিয়ান রক্ষণের তারকা। লজ্জায় জেলে থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে দেখাও করতে চাননি।

হোয়ানা অবশ্য জানার পর থেকেই বলে আসছিলেন, স্বামীর দুঃসময়ে পাশে থাকবেন। কিন্তু অবশেষে সম্পর্ক আর এগিয়ে নেবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছেন হোয়ানা। বিচ্ছেদের খবরটি নিতে পারেননি দানি, ভেঙে পড়েছেন সাবেক বার্সেলোনা তারকা।

আরও পড়ুন : রহস্যময়ী সানজে

স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’জানিয়েছে, স্ত্রীর এমন সিদ্ধান্তে জেলে থাকা অবস্থায় মুষড়ে পড়েছেন আলভেজ। সেই সঙ্গে নাওয়া-খাওয়াও ছেড়ে দিয়েছেন। প্রচণ্ড স্নায়ুচাপেও ভুগছেন তিনি।

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর একে একে সবকিছু ছেড়ে যাচ্ছে দানিকে। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকান ক্লাব পুমাস। আপাতত জেলেই সময় কাটাচ্ছেন আলভেজ। তথ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা