× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলিং কোচ উমর গুল

পাকিস্তানের হঠাৎ কোচ বদল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২২:৪৭ পিএম

পাকিস্তানের হঠাৎ কোচ বদল

চলতি মার্চেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সীমিত ওভারের এ সিরিজকে সামনে রেখে কোচিং প্যানেলই পাল্টে ফেলেছে পিসিবি। এবার সেটা হঠাৎ করেই। অস্থায়ী প্রধান কোচ হিসেবে ইউসুফকে নিয়োগ দেওয়ার পরের দিনই সিদ্ধান্ত বদল করেছেন পিসিবিপ্রধান নাজাম শেঠি। 

নতুন প্যানেলে আপৎকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রেহমান। আর বোলিং কোচ হিসেবে রয়েছেন উমর গুল। তবে মোহাম্মদ ইউসুফ ও আবদুল মজিদ ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে যথাক্রমে কাজ করে যাবেন।

রেহমান মূলত মৌসুমি কোচ। এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে যাচ্ছেন। পাকিস্তানের উত্তরাঞ্চলের নামজাদা ও মেধাবী স্কাউটদের একজন তিনি। ঘরোয়া ক্রিকেটে অনেক দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন রেহমান। অতি সম্প্রতি এ ক্রিকেটগুরু যুক্ত ছিলেন সাউদার্ন পাঞ্জাব ও খাইবার পাখতুন টিমে। এখন পিএসএলে সহকারী কোচ হিসেবে কাজ করছেন মুলতান সুলতানসের হয়ে। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলেও কোচিং করিয়েছেন রেহমান। গত নভেম্বরে দেশটির যুবাদের সঙ্গে বাংলাদেশও সফর করে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা