প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ০৯:৪৪ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১১:৪৪ এএম
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টিকিটের চাহিদা কম ছিল। এমনকি মাইকিং করে ডেকেও বিক্রি করা যায়নি টিকিট। তবে ঢাকায় দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দেখা গেছে ভিন্ন চিত্র। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল থেকেই টিকিটের জন্য ভিড় দেখা গেছে।
সকাল সাড়ে ৯টায় টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও লাইন শুরু হয়েছে ভোরে। টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখানে দাঁড়িয়ে আছেন সকাল থেকেই।
শনিবার (১১ মার্চ) দেওয়া হচ্ছে আগামীকালের দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট। টিকিট থাকা সাপেক্ষে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।
টিকিটপ্রত্যাশীদের কাছে জানা গেছে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতায় বেড়েছে টিকিটের চাহিদা। আগামীকালের ম্যাচে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করবে এমনটাই আশা তাদের। এমনকি ওই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া না করতেই টিকিটের জন্য অপেক্ষা তাদের।