× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ক্রিকেটারদের সমতায়নের বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৬:২২ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৭:১৮ পিএম

নারী ক্রিকেটারদের সমতায়নের বার্তা

নারীদের অবদান এবং সমাজে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব দূর করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রতিবন্ধকতা দূর করে ‘সমাজে সমতায়ন প্রতিষ্ঠার’ বার্তা দিয়েছেন জ্যোতি-দিশারা।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক ভিডিওবার্তায় বলেছেন সমতার কথা, ‘সমাজ অনেক সময় নির্ধারণ করে দেয়—কোন কাজটা ছেলেদের, আর কোনটা মেয়েদের। যা তাদের একটি গণ্ডির ভেতর আটকে রাখার চেষ্টা। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের কোণঠাসা করে না রেখে তাদের পছন্দের ক্যারিয়ারের পথটাকে সহজ করে দিতে হবে। যেন সে স্বপ্নপূরণের দিকে এগিয়ে যেতে পারে। তাই সমান অধিকারই যথেষ্ট নয়, প্রয়োজন সমতায়নের।’

সমতায়ন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নারীর চলার পথ মসৃণ হবে বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার, ‘পথে-ঘাটে, গণপরিবহণে, কর্মক্ষেত্রে—এমনকি ঘরেও এখন নারীরা অনিরাপদ। বন্ধ হয়নি নারীর প্রতি নির্যাতন। এত সব বাধার পরও এগিয়ে যাচ্ছি স্বপ্নপূরণের লক্ষ্যে। আমাদের এগিয়ে চলার পথ মসৃণ করতে প্রয়োজন সমতায়ন।’

আরও পড়ুন: বিশ্ব নারী দিবসের আয়োজন/হার না মানা রূপা

অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক দিশা বিশ্বাসের মতে, আজ নারীদের সফলতার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—কুসংস্কার ও সমাজভীরু দৃষ্টিভঙ্গি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নারীদের এগিয়ে যেতে হচ্ছে। ছিনিয়ে আনতে হচ্ছে বিজয়। সমাজে সমতায়ন প্রতিষ্ঠিত হোক।’

অনূর্ধ্ব-১৯ দলের পেসার মারুফা আক্তার বলেছেন ‘সম্মানের’ কথা, ‘নারীরা প্রাপ্য সম্মানটুকু পেতে চায়। ঘরে, ঘরের বাইরে, পরিবারে কিংবা কর্মস্থলে শুধু সমঅধিকারই যথেষ্ট নয়, সবক্ষেত্রে নারীর প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করা জরুরি। তাহলেই আন্তর্জাতিক নারী দিবস পূর্ণতা পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা