× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশ্বিন-যাদবের দাপটে ৪১ রানে হাওয়া অস্ট্রেলিয়ার বাকি ৬ উইকেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৭:৫২ পিএম

অশ্বিন-যাদবের দাপটে ৪১ রানে হাওয়া অস্ট্রেলিয়ার বাকি ৬ উইকেট

ইন্দোরে স্বাগতিক ভারতকে প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতে ভালোই প্রতিরোধ গড়েছিল অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা একাই ৪ উইকেট ফেলে দিলেও প্রথম দিন শেষে তারা ৪ উইকেটে ১৫৬ তুলে দিয়েছিল বড় সংগ্রহের আভাস। সেই অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে এসে খেই হারিয়ে ফেলেছে।

প্রথম দিন স্পিন জাদুতে স্বাগতিকদের ধরাশায়ী করেছিল। দিনের শেষ দিকে স্পিন জাদু দেখিয়েছিলেন জাদেজা। শুরুর সেই ধাক্কাটা অবশ্য সামলে নিয়েছিল সফরকারীরা। দ্বিতীয় দিনে অতিথিরা নাকাল হলো রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ভেলকি আর উমেশ যাদবের পেস ঝড়ে। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে আক্রমণ শানিয়ে ভাগাভাগি করেছেন শত্রুপক্ষের বাকি ৬ উইকেট। সেসুবাদে অল্পতেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে তারা দুজনে স্বস্তি এনে দিয়েছেন স্বাগতিক শিবিরে।

সকালের সেশনে বাকি ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে মাত্র ৪১ রান। মানে ১৯৭ রানে থেমেছে অজিদের প্রথম ইনিংস। তৃতীয় টেস্টের লাল বলের লড়াইটা এবার জমেই গেল তাহলে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব ১৯ ও ক্যামেরুন গ্রিন ২১ রানে ফিরলে বাকিরা কেউ ২ অঙ্কও স্পর্শ করতে পারেননি। যোগ দিয়েছিলেন যেন আসা-যাওয়ার মিছিলে। 

প্রথম দিন উসমান খাজার (৬০) ফিফটির সঙ্গে স্টিভেন স্মিথ ২৬ ও মার্নাস লাবুশেন ৩১ করে সাজঘরে ফেরেন। জাদেজার ৪ উইকেটের সঙ্গে আজ ৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। পেসার উমেশ যাদবও পেয়েছেন ৩ উইকেট।

প্রথম সেশনের শেষ দিকে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৩ তুলে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মার দল এখন ৭৫ রানে পিছিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ১০৯/১০ 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৭/১০, ৭৬.৩ ওভার (খাজা ৬০, লাবুশান ৩১, স্মিথ ২৬, গ্রীন ২১, হ্যান্ডসকম্ব ১৯; জাদেজা ৪/৭৮, যাদব ৩/১২ ও অশ্বিন ৩/৪৪)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা