× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তায়কোয়ান্দোয় চট্টগ্রামের আধিপত্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ০০:৫৬ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১১:২৮ এএম

তায়কোয়ান্দোয় চট্টগ্রামের আধিপত্য

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর তায়কোয়ান্দোয় একক আধিপত্য ছিল চট্টগ্রাম বিভাগের। ১৫ স্বর্ণপদকের ১০টি জিতেছে বিভাগটি। এ ছাড়া ৪ রুপা ও ১০ ব্রোঞ্জ মিলিয়ে ২৪টি পদক নিয়ে সম্মিলিত পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম। ঢাকা ও রাজশাহী পেয়েছে ২টি করে স্বর্ণ, আরেকটি ময়মনসিংহ বিভাগের। ১৫ পদক নিয়ে এ ডিসিপ্লিনে সম্মিলিত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ৭ পদক নিয়ে তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ। খুলনার অর্জন ১ রুপা ও ৩ ব্রোঞ্জ। রংপুর বিভাগ ১টি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে।

হ্যান্ডবল তরুণী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ফাইনালে রংপুর ৩০-১৭ গোলে ঢাকা বিভাগকে হারিয়েছে। ব্রোঞ্জ জিতেছে রাজশাহী বিভাগ। জুডো প্রতিযোগিতার শেষ দিনে অনূর্ধ্ব-৪৫ কেজিতে চট্টগ্রাম বিভাগের ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ, একই বিভাগের শওকতুল ইসলাম রুপা এবং ঢাকার রমজান আলী ও রাজশাহীর আরমান ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৫০ কেজিতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের আপ্রুসে শাই মারমা। রুপা জিতেছেন বরিশালের ইউসুফ খান ফাহিম। ব্রোঞ্জ জয় করেন রাজশাহীর সামিউল ইসলাম ও খুলনার খাইরুল ইসলাম। অনূর্ধ্ব-৫৫ কেজিতে ঢাকার ইব্রাহিম স্বর্ণ, একই বিভাগের উসাচিং মারমা রুপা, খুলনার শিপন আলী ও রাসেল গাজী ব্রোঞ্জ জিতেছেন।

তরুণী অনূর্ধ্ব-৫২ কেজিতে রংপুরের তাশরাফি তাবাছুম স্বর্ণ, একই বিভাগের নাজমিন খাতুন রুপা এবং রাজশাহী বিভাগের মাহফুজা আক্তার বিলাসি ও বরিশালের জাকিয়া জান্নাত জুঁই ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৫৭ কেজিতে খুলনার সুমাইয়া ইয়াসমিন স্বর্ণ, চট্টগ্রামের রাজিয়া আক্তার রুপা এবং রংপুরের অনিকা আক্তার ও ময়মনসিংহের কুমকুম আক্তার ব্রোঞ্জ জিতেছেন। ৫৭+ কেজিতে খুলনা বিভাগের ফাবিহা বুশরা স্বর্ণ, একই বিভাগের মোহনা খাতুন রুপা এবং রাজশাহীর জেমী আক্তার ও ঢাকার মেহরীন খান ব্রোঞ্জ জিতেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা