× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিং ঝলকে নাঈমের জোড়া সেঞ্চুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২৩:৪৪ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২৩:৫৩ পিএম

ব্যাটিং ঝলকে নাঈমের জোড়া সেঞ্চুরি

বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে বগুড়ায় জিতেছে বিসিবি সাউথ জোন। বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে তাদের জয় ১১০ রানের। অন্যদিকে কক্সবাজারে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোনের ম্যাচ হয়েছে ড্র। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন নাঈম ইসলাম। প্রথম ইনিংসেও তার ব্যাটে ছিল সেঞ্চুরি।

বগুড়ায় জয়ের জন্য সেন্ট্রাল জোনকে ৩০৭ রানের লক্ষ্য দেয় সাউথ জোন। তবে ১৯৭ রানে আটকে যায় সেন্ট্রাল জোন। ফলে তাদের হার ১১০ রানের। আইচ মোল্লার ৫৯ রান ছাড়া আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। সাউথ জোনের নাসুম আহমেদের ঘূর্ণিজাদুতে থামে সেন্ট্রাল জোন। নাসুম আহমেদ ৯৪ রানে নেন ৫ উইকেট।

কক্সবাজারে ১৩৮ রানে তৃতীয় দিন শেষ করা নর্থ জোন পুরো চতুর্থ দিনই ব্যাটিং করেছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পান নাঈম ইসলাম। এটা ছিল তার ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। আরেকটি সেঞ্চুরি করলেই প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি সংখ্যায় তুষার ইমরানের পাশে বসবেন তিনি। নাঈমের সেঞ্চুরির পাশাপাশি তরুণ তানজিম হাসান সাকিবের ব্যাটে আসে ৯০ রান। ফলে ৪১৯ রানে শেষ হয় নর্থ জোনের ইনিংস। দিন শেষ হওয়ায় ম্যাচে আসেনি কোনো ফলাফল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা