× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় ধর্ষণে অভিযুক্ত দানুস্কার স্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৩ পিএম

অস্ট্রেলিয়ায় ধর্ষণে অভিযুক্ত দানুস্কার স্বস্তি

দানুস্কা গুনাথিলাকা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন। অন্তত আগে যেমন ঘরবন্দি থাকতেন সেখান থেকে আপাতত মিলছে মুক্তি। তবে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্রীলঙ্কান ক্রিকেটারের জামিন হয়েও যেন অনেক কিছু হচ্ছিল না। শ্রীলঙ্কার বিশেষ অনুমতিতে গত বছর নভেম্বরে দানুস্কা পেয়েছেন জামিন। কিন্তু রাতে বাইরে বের হতে পারতেন না, এত দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারেও ছিল নিষেধাজ্ঞা। 

এবার থেকে চাইলে রাতে বের হতে পারবেন ৩১বর্ষী টপ অর্ডার ব্যাটার, ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপও। সিডনির একটি আদালত গুনাথিলাকার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেন। কিন্তু তাসমান পাড়ের দেশ ছাড়তে পারবেন না লঙ্কান ক্রিকেটার।

আরও পড়ুন: রেস্তোরাঁয় বিপাকে পিকে

যৌন নির্যাতনের চারটি অভিযোগ রয়েছে গুনাথিলাকার বিরুদ্ধে। ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া এক নারীর সঙ্গে সম্মতি ছাড়াই সঙ্গম করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে তিনি এই কাণ্ড করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের হোটেলেই গ্রেপ্তার করা হয় তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা