× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তেজনা ছড়ানো বার্সা-ম্যানইউ ম্যাচে সমতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫০ এএম

উত্তেজনা ছড়ানো বার্সা-ম্যানইউ ম্যাচে সমতা

খেলা যেন শুরু হয়েছিল বিরতির পর, ম্যাচের ৪ গোলের সবকটি এই অর্ধে। বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড সমতায় আসে। মাঝে জুলেস কৌন্ডে নিজেদের জালে বল জড়িয়ে ভিলেন হওয়ার পর দলকে সমতায় ফেরান রাফিনহা। ইউরোপা লিগে উত্তেজনা ছড়ানো শেষ ষোলোর ম্যাচের ফলও হয়েছে সমতায়, অর্থাৎ স্পেন থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ইংলিশ ইউনাইটেড।

ক্যাম্প ন্যুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সমতা আসে ২-২ গোলে। ইউরোপা লিগে টিকে থাকার ফয়সালা হবে ওল্ড ট্র্যাফোর্ডে, আগামী বৃহস্পতিবার ফিরতি লেগে। অ্যাওয়ে গোলের হিসাব না থাকায় কমপক্ষে ১ গোলের ব্যবধানে জিততে হবে দুই দলের যে কাউকে।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন মার্কোস অ্যালোনসো। রাশফোর্ডের গোলটি করেন ৫৩ মিনিটে। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২২ গোল করেছেন।

কয়েক মিনিটের মাঝে জুলেস কুন্দের আত্মঘাতী গোলের পর ৭৬ মিনিটে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ক্যাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে বল দিয়ে বসেন রাফিনিয়াকে। তিনি ভুল করেননি, দলকে হার থেকে রক্ষা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা