× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সভাপতি আজহারউদ্দিনকে সরালেন সুপ্রিম কোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম

সভাপতি আজহারউদ্দিনকে সরালেন সুপ্রিম কোর্ট

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে বিতর্কের কমতি ছিল না। সংস্থাটির বিরোধী কর্মকর্তারা কোনো রাখঢাক না রেখে তার দিকে আঙুল তুলেছিলেন, সংস্থার মাঝে দুর্নীতি পেলে-পুষে বড় করছেন ভারতের সাবেক অধিনায়ক। বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে পদ থেকে তাকে সরিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে সংস্থার দায়িত্ব দিয়েছে কোর্ট। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই আজহারউদ্দিনকে সরিয়ে তাকে বসানো হয়। গত মাসে একটি কমিটি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয়, সেখানে কোনো স্বাক্ষর ছিল না। সুপ্রিম কোর্ট সেটি লক্ষ্য করে এবং বিষয়টির সুরাহা করতে নাগেশ্বরকে দায়িত্ব দেয়।

আরও পড়ুন: মিলানের ইতিহাসের রাতে পিএসজির হার

হায়দরাবাদ ক্রিকেট সংস্থা বনাম চারমিনার ক্রিকেট ক্লাবের মামলার বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, ‘যে ঝামেলা সংস্থার ভেতরে চলছে, তা দ্রুত শেষ করে সঠিক পদ্ধতিতে নির্বাচন হোক। সমস্যা দূর করার জন্য আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার যা সাহায্য দরকার, তা দিতে হবে। সব খরচ সংস্থাকেই বহন করতে হবে।’

যদি আদালতের তরফে রাও কোনো নির্দেশ চান, তা হলে সেই আবেদনও করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা